আমার বাংলাদেশ

hkjআমার নুন আনতে পান্তা ফুরায়,শখ করবার বয়স কই! সুনিল আকাশে চাঁদ দেখবার সময় কই! কলঙ্কেরা তবুও পিছু ছাড়েনা, ভয়ে আমি ঢোক গিলে পেট ভরবার চেষ্টা ছাড়িনা। ক্ষুধাপেটে ইচ্ছেরা সব পূর্ণতা পেলো কই! আবেগেরা লড়াই করে জিতলো কই! রাতজাগা স্বপ্নগুলো কুয়াশার চাদরে ঢেকে থাকা এক হাতছানি দেওয়া মরিচীকার মতো। ধরতে গেলে হাসিমুখে কলঙ্কের ছোঁয়া লেগে যায়। কর্দমাক্ত মাটিতে বাসর সাজিয়ে গড়াগড়ি করায় সুখ নেই। শীতের চাদরে ঢেকে থাকা শহর জানে উষ্ণ ঠোঁটে প্রেমিকার যুগলবন্দী ভালোবাসা। রাস্তায় পিষে যাওয়া নরম মাংসের দেহ জানেনা "বেশ্যা" শব্দের অর্থ কি! . বেশ্যাপাড়ার অলিতে গলিতে ছড়িয়ে থাকা মানুষ জানেনা জীবন কি! হাতের মুঠোয় কয়েকটা কাগজের নোট গুজে দেওয়ার মাঝে অপরাধবোধ কই! মানুষ তো কেবলমাত্র সুখ খুঁজতে থাকা সন্যাসী, দুঃখের গলিতে ভেসে থাকা পেটের জ্বালা অনুভব করবে কিভাবে! সেই তো ক্ষুধা পেটেরা কানে ফুল গুজে রাখেনা, নরম হাতে প্রজাপতি ধরতে জানেনা। লুকিয়ে রাখা ভালোবাসা বিলিয়ে দিতে পারেনা। ওরা কি তবে ভয় পায়...?? শেষ চিঠিখানায় মৃত্যু লেখাটি দেখে নেওয়ার ভয়! নাহ্ বোধহয় ছিন্ন হওয়া আবেগ জানে বিবেকের কাছে বন্দি হওয়া জেলহত্যা দিবস। . কিঞ্চিৎ পরিমাণ কপালের মাঝ বরাবর থেকে কালো টিপ সরে যাওয়ার ভয় নেই। নূপুরের শব্দে ঘুম ভাঙানোর আবেগ নেই, মাথা নিচু করে অভিমান করার নিয়ম নেই। লুকোচুরি খেলায় শ্বাস নেওয়ায় আক্ষেপ নেই। রাস্তা পার হওয়াতে সফলতা কোথায়! মৃত্যু এলেই বুঝি দেহখানা ছুঁয়ে যেতে পারে! চোখদুটি বুঝি খুঁজতে থাকা কাঠগোলাপের মায়ায় বাঁধে! "দেবী" শব্দের অর্থ কি...? আবেগে ভাসানো কবিতা? নাকি দূরবীক্ষণ যন্ত্রের নীল রঙ? তবুও সুনিলেরা ফুল চিনে নিতে পারেনা, "নীলকন্ঠ" ফুল,বারান্দায় রাখা মন খারাপেরা ছুঁয়ে যাক সেই ফুল। "নীলকন্ঠ" ফুল। . লেখাঃঅনিক

Comments