-বর্ণ বিদ্বেষী-
এই ঘটনাটি ঘটেছিল আমেরিকাতে। এক শ্বেতকায় আমেরিকান ঢুকলেন একটি রেস্তোরাঁয়। দেখলেন সব টেবিলে বসে আছে সাদা আমেরিকানরা শুধু কোণায় বসে আসে এক কৃষ্ণকায় ভদ্রলোক।
উনি ওয়েটারকে ডেকে বললেন, আপনি সব টেবিলে যাবেন। যার যা বিল হয়েছে আমাকে দিবেন, আমি পে করবো তবে ঐ কালো লোকটি ছাড়া।
ওয়েটার তাই করল।
এবার এই সাদা ভদ্রলোক বিজয়ীর হাসি হেসে সবার দিকে তাকালেন। যেই কালো লোকটির দিকে চোখ পড়লো, দেখলেন কালো লোকটি মৃদু হেসে উনাকে বলছেন, থ্যাংক ইউ। উনার মেজাজ চড়া হয়ে গেলো।
উনি ওয়েটারকে আবার ডাকলেন। বললেন, আপনাদের এখানে সবচেয়ে দামী মদ যেগুলো আছে, নিয়ে আসুন। সব টেবিলে পরিবেশন করুন। বিল আমি দেব। তবে ঐ কালোটিকে দেবেন না।
ওয়েটার তাই করল।
অধিক আগ্রহে এবার সাদা ভদ্রলোক তাকালেন ঘরের কোণায় যেখানে কালো ভদ্রলোকটি বসে আছেন তার দিকে। তার অপমানিত মুখটি দেখার জন্য।
কোথায় কী ? কালো ভদ্রলোকটি আবারো মুচকি হেসে বললেন, থ্যাংক ইউ।
আর যায় কোথায় ? এবার ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, ঘরের কোণার ঐ কালোটিকে আপনি চিনেন? আমি তাকে এতো অপমান করছি,
উনার কি লজ্জা লাগছে না ? উনি কি নির্বোধ না কি ?
ওয়েটার বলল, না স্যার, উনি নির্বোধ নন। আমি উনাকে ভালোভাবে চিনি। উনি আমাদের রেস্তোরাঁর মালিক।
Tarique Huq
Comments
Post a Comment