ইদানীং বউ ঘনঘন ফেসবুকে প্রোফাইল পিকচার পরিবর্তন করছে।
সকালে একটা, বিকেলে একটা, আবার রাতে অন্যটা।
আমি বললাম, কাহিনি কী বউ? ঘন ঘন প্রোফাইল পিকচার পরিবর্তন করছো কেন?
তুমি তো আর সিনেমার নায়িকা না!!
বউ মুখ ঝামটা দিয়ে বলল, আমি তো আর তোমার মতো অকর্মার ঢেঁকি না,আমার কাজের পিছনে নিশ্চয়ই কারন আছে। ফ্যান ফলোয়ার বাড়াচ্ছি।
আমি বললাম, এমনিতেই তো তোমার প্রোফাইলে ফ্যান ফলোয়ারের বন্যা বয়ে যাচ্ছে।
যেই ছবিই আপলোড দিচ্ছ,সাথে সাথে হিট৷ লাইক কমেন্ট তুফানের মতো ছুটে আসছে!
আরও চাই। আরও! আমি সেলিব্রিটি হতে চাই!!
আমি অবাক গলায় বললাম, শুধু ফেসবুকে ছবি আপলোড দিয়ে সেলিব্রিটি হয়ে যাবে! হাউ ফানি! জরিনার নানি!!
বউ বিরক্ত গলায় বলল, দূর গাধা! শুধু ছবি হবে কেন? এখন লোকজনের কাছে পরিচিত হচ্ছি। বইমেলায় বই বের করবো।<
আমি বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে বললাম, কী বের করবে??
একদিন সত্যি সত্যি সে ফেসবুকে একটা স্টাটাস দিয়ে
লিখল, হাই বন্ধুরা তোমরা কেমন আছো? তোমাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি । আগামী বইমেলায় আমি
আসছি তোমাদের জন্য একটা অসাধারণ বই নিয়ে। তোমরা আমার সাথে থাকবা তো?
লাইক কমেন্টের বন্যা শুরু হয়ে গেল। এক ঘন্টায় কয়েক,শ কমেন্ট পড়লো।এক ছাগল লিখল,আমরা আছি মানে? ম্যাডাম, আপনি বই বের করুন, বিক্রি করার দায়িত্ব আমাদের! বই দিয়ে মহামারী করে ফেলবো না??
আরেক ছাগল লিখল, ম্যাডাম, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি আপনার বই এই মেলায় দারুণ হিট খেয়ে যাবে! লোকজন পঙ্গপালের মতো ছুটে এসে আপনার বই কিনবে!!
পাঠক মাঝে মাঝে মনে করিয়ে দেয়,আমি যদি লেখালেখির পিছনে সময় ব্যয় না করে সেই সময়টা ছাগল চড়াইতাম, তাহলে ভালো রাখাল হইতে পারতাম!!
একদিন বউ এসে বলল, কী বই লেখা যায়,বল তো? গল্প, উপন্যাস নাকি কবিতা?